
নিউজ ডেস্কঃ আজ শুক্রবার বিকেলে আওয়ামিলীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের সঙ্গে ছাত্র, যুবক, কৃষক, শ্রমিকসহ সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের ১ যৌথসভা অনুষ্ঠিত হবে ।
উক্ত যৌথসভায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও স্বাস্থ্য মোহাম্মদ নাসিম সংশ্লি¬ষ্টদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন ।উল্লেখ্য ইতিপুর্বেই আগামী ৮ই মে কেন্দ্রীয় শহীদ মিনারে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে নাগরিক সমাবেশ করার সিদ্ধান্ত হয়। এ নাগরিক সমাবেশ সফল করতেই আজকের এই যৌথসভা আহ্বান করা হয়েছে ।