News71.com
 Bangladesh
 06 May 16, 11:31 AM
 657           
 0
 06 May 16, 11:31 AM

শেষ হলো দশম সংসদের দশম অধিবেশন ।। ৯ কার্য দিবসের এই অধিবেশনে ১৪ বিল পাস

শেষ হলো দশম সংসদের দশম অধিবেশন ।। ৯ কার্য দিবসের এই অধিবেশনে ১৪ বিল পাস

নিউজ ডেস্ক: দশম জাতীয় সংসদের দশম দশম অধিবেশনের সমাপ্তি হলো গতকাল বৃহস্পতিবার (০৫ মে)। এরমধ্য দিয়ে চলতি বছরের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘটলো। এবারের অধিবেশনে সল্প সময়ের হলেও ৯ কার্য দিবসেই পাশ হয়েছে ১৪ টি বিল । সংসদের পরবর্তী অধিবেশন বাজেট অধিবেশন । যা শুরু হবে জুন মাসের প্রথম দিকেই এবং চলবে পুরোমাস। জাতীয় বাজেট পাশের মাধ্যমে তা শেষ হবে।

বর্তমান সংসদের চলতি দশম অধিবেশন শুরু হয়েছিল গত ২৪ এপ্রিল রোববার। আর শেষ হল শেষ হলো গতকাল বৃহস্পতিবার-০৫ মে। এই অধিবেশনে মোট ৯ কার্য দিবসে ১৪টি বিল পাস হয়েছে। এরমধ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিদের বেতন-ভাতা বৃদ্ধির বিল উল্লেখযোগ্য।

দশম অধিবেশনে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ২৩৫টি নোটিশ পাওয়া যায়। এসব নোটিশগুলো থেকে ১২টি নোটিশ সংসদ গ্রহণ করে এবং গৃহীত নোটিশের মধ্যে একটি সংসদে আলোচিত হয়। কার্যপ্রণালী বিধির ৭১ (ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ছিল ৬১টি।

দশম অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য সর্বমোট ১২৫টি প্রশ্নের নোটিশ পাওয়া যায়, তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৪টি প্রশ্নের উত্তর দেন। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য মোট ১ হাজার ৮৫২টি প্রশ্নের মধ্যে মন্ত্রীরা ১ হাজার ২৯২টির জবাব দিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (০৫ মে) রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দশম জাতীয় সংসদের দশম অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রিপতির আদেশ পাঠ করে শোনান। আর এর মাধ্যমেই শেষ হয় সংসদের এই বাজেট পূর্ব সল্পকালীন অধিবেশন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন