News71.com
 Bangladesh
 06 May 16, 12:06 PM
 722           
 0
 06 May 16, 12:06 PM

ছুটির দিনে রাস্তায়-রাস্তাররাজা ।। মন্ত্রী ওবায়দুল কাদেরের অলআউট অ্যাকশন দেখল নগরবাসী

ছুটির দিনে রাস্তায়-রাস্তাররাজা ।। মন্ত্রী ওবায়দুল কাদেরের অলআউট অ্যাকশন দেখল নগরবাসী

নিউজ ডেস্কঃ এবার অলআউট করা হবে ব্যাটারিচালিত অটোরিকশা। এ বার্তা দেশের সব বিআরটিএকে পৌঁছে দিয়ে নিজেই রাস্তায় নেমে পড়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । আজ সকাল ১০টা পর্যন্ত মিরপুর থেমে হেমায়েতপুর পর্যন্ত অন্তত ৪০টি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করেছেন তিনি নিজেই। এসময় মন্ত্রী বলেন, রাজধানীসহ দেশের সব সড়ক-মহাসড়কে কোনো ব্যাটারিচালিত অটোরিকশা দেখা মাত্রই জব্দ করতে হবে ।

যেমন কথা তেমনই কাজ, মন্ত্রীর এ নির্দেশ বাস্তবায়নে তাৎক্ষনিক ঢাকাসহ সব সড়কে নেমে পড়েছেন বিআরটিএ কর্মকর্তারা। মন্ত্রী নিজেই বিআরটিএর এ অভিযান দেখতে নিয়মিত দৌড়াচ্ছেন রাস্তায়।ঢাকা-মাওয়া সড়কের পর মিরপুর থেকে হেময়েতপুর সড়কে মন্ত্রী পুলিশের সহযোগিতায় ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালান ।

একই সঙ্গে মন্ত্রী ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধেও অভিযান দেখছেন। ওবায়দুল কাদের আরও বলেন সারা দেশে লাখ লাখ ব্যাটারিচালিত অটোরিকশা রাস্তায় নেমে দুর্ঘটনার কারণ হচ্ছে। অপচয় করছে বিদ্যু‍ৎ। হাইকোর্টের নির্দেশনা ও সড়ক নিরাপত্তা কাউন্সিলের আপত্তি না মেনে অনুমোদিত এসব বাহন রাস্তায় দাপট দেখাচ্ছে। এখন থেকে আর কোনো ব্যাটারিচালিত অটোরিকশা, নসিমন, করিমন সড়ক-মহাসড়কে চলতে দেওয়া হবে না ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন