
নিউজ ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর সঙ্গে দেখা করতে কাশিমপুর কারাগারে গেছেন তার পরিবারের সদস্যরা । আজ শুক্রবার বেলা সোয়া ১১ টার দিকে তারা কাশিমপুর কারাগারে পৌঁছেন বলে জানা যাই । বিশেষ ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির আদেশের বিরুদ্ধে নিজামীর করা রিভিউ আবেদন খারিজ করার পর পরবর্তী করনীয় সম্পর্কে আলোচনার জন্য এ সাক্ষাত বলে জানাগেছে ।