News71.com
 Bangladesh
 06 May 16, 01:01 PM
 834           
 0
 06 May 16, 01:01 PM

চট্টগ্রামের হাটহাজারীতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় আওয়ামিলীগ সমর্থক নিহত...

চট্টগ্রামের হাটহাজারীতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় আওয়ামিলীগ সমর্থক নিহত...

নিউজ ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাটে গতকাল বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের একজন সমর্থক গুলিতে নিহত হয়েছেন। মির্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামিলীগ প্রার্থীর পক্ষে মিছিল করে সরকারহাট নির্বাচনী ক্যাম্পে আসার পর ওই কর্মী গুলিবিদ্ধ হন। চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত ওই ব্যক্তির নাম নূরে এলাহী (৩২)। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান গতকাল রাতে প্রথম আলোকে জানান, হাটহাজারীর বিভিন্ন ইউনিয়নে বৃহস্পতিবার রাতে নির্বাচনী প্রচারণার শেষ দিন ছিল। মির্জাপুর ইউনিয়নের আওয়ামী লীগ চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আবছারের প‌ক্ষের নূরে এলাহী বৃহস্পতিবার সন্ধ্যায় মিছিলে অংশ নেন।

এরপর রাতে নেতা-কর্মীরা সরকারহাটে চলে আসেন। সেখানে আবছারের নির্বাচনী ক্যাম্পের পাশে নূরে এলাহী গুলিবিদ্ধ হন। মেডিকেলে নেওয়ার পর রাতে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এডিশনাল এসপি আরও জানান ‘নিজেদের কোনো কর্মীর কাছে থাকা অস্ত্র থেকে গুলি আকস্মিকভাবে বের হয়ে নূরে এলাহীর বুকে লাগে। এ ব্যাপারে এলাকায় সাঁড়াশি অভিযান চলছে। তবে সন্দেহভাজন লোকজন এলাকা থেকে সরে গেছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন