News71.com
 Bangladesh
 06 May 16, 01:08 PM
 672           
 0
 06 May 16, 01:08 PM

পরশুরামে ইউএনওর ওপর হামলা ।। অভিযোগ আওয়ামিলীগ নেতার বিরুদ্ধে

পরশুরামে ইউএনওর ওপর হামলা ।। অভিযোগ আওয়ামিলীগ নেতার বিরুদ্ধে

নিউজ ডেস্ক : ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম রাকিব হায়দারের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পরশুরাম উপজেলার চিতলীয়া ন্যাশনাল আইডিয়াল স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

হামলায় আহত ইউএনও রাকিব হায়দারকে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে ফেনী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানায়, সকালে ইউএনওর সঙ্গে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি খায়রুল বাশার তপনের সমর্থকদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় তপনের কর্মীরা ইউএনওর মাথায় আঘাত করেন।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে, হামলার পরপরই পরশুরাম গিয়ে ইউএনওকে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন ফেনীর জেলা প্রশাসক মো. আমিন উল আহসান ও ফেনীর পুলিশ সুপার রেজাউল হক (এসপি)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন