News71.com
 Bangladesh
 06 May 16, 01:14 PM
 637           
 0
 06 May 16, 01:14 PM

খুলনায় এইচএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে হত্যা ।। এখনও কারন জানা যায়নি

খুলনায় এইচএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে হত্যা ।। এখনও কারন জানা যায়নি

নিউজ ডেস্কঃ খুলনায় মো. মহিববুল্লাহ নামে ১ এইচএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রাত সাড়ে ১০টার দিকে খালিশপুর টিএন্ডটি অফিসের কাছে এ ঘটনা ঘটে । নিহত কলেজছাত্র মহিববুল্লাহ এবার হাজী মোহাম্মদ মহসীন কলেজ কেন্দ্র থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। তার বাবা তজিবর রহমান প্লাটিনাম জুট মিলের শ্রমিক হিসাবে কাজ করেন। খালিশপুরে প্লাটিনাম জুট মিল কলোনির উত্তর কাঁচা লাইনে পরিবারের সঙ্গে থাকতেন তারা ।

জানাগেছে গতকাল রাতের আঁধারে কতিপয় যুবক মহিববুল্লাহকে ক্রিকেট ব্যাট ও স্ট্যাম্প দিয়ে পিটিয়ে আহত করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায় এবং ঘটনাস্থলে মহিববুল্লাহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। তারপর আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানিয়েছেন ঘটনাস্থল থেকে ক্রিকেট খেলার ব্যাট ও স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। নিহতের মাথার ডান পাশের পেছনে এবং মুখের বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন তিনি । লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কারা, কি কারণে তাকে হত্যা করেছে- তাৎক্ষনিকভাবে জানা যায়নি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন