News71.com
 Bangladesh
 06 May 16, 07:26 PM
 696           
 0
 06 May 16, 07:26 PM

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামিকাল শনিবার

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামিকাল শনিবার

নিউজ ডেস্ক : ১৪৩৭ হিজরি সনের পবিত্র লাইলাতুল বরাতের তারিখ নির্ধারণ এবং শাবান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য শনিবার সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।

ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান এ সভায় সভাপতিত্ব করবেন। আজ শুক্রবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য সংবাদ বিজ্ঞপ্তিতে জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

নিয়ন্ত্রন কক্ষের টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন