News71.com
 Bangladesh
 06 May 16, 07:31 PM
 623           
 0
 06 May 16, 07:31 PM

ঝিনাইদহে আওয়ামিলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা ।।

ঝিনাইদহে আওয়ামিলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা ।।

নিউজ ডেস্কঃ ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়ীয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আমজাদ হোসেনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।আজ বিকেলে ধোপাবিলা গ্রামে এ ঘটনা ঘটে ।

স্থানীয় সূত্রে জানা গেছে বিকেলে ৮নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আমজাদ হোসেন নির্বাচনী গণসংযোগ করছিলো। এসময় ৪-৫ জন দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে এসে পেছন থেকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন । ঝিনাইদহ সদর থানার ওসি এ বিষয়টি নিশ্চিত করেছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন