News71.com
 Bangladesh
 06 May 16, 08:55 PM
 990           
 0
 06 May 16, 08:55 PM

খুতবায় প্রয়াত রাষ্ট্রপতি সহ মন্ত্রীদের নিয়ে কটুক্তি ।। ইমামকে গনধোলাই, অত:পর আটক

খুতবায় প্রয়াত রাষ্ট্রপতি সহ মন্ত্রীদের নিয়ে কটুক্তি ।। ইমামকে গনধোলাই, অত:পর আটক

নিউজ ডেস্ক : প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ও তথ্য মন্ত্রী হাসানুল হক ইনুকে রাজাকার বলে জুম্মার নামাজে খুৎবা দেয়ায় মসজিদের ইমাম আজমির হোসেনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন মুসুল্লিরা।

আজ শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী জোড়দিয়া শেখপাড়া বাইতুল নূর জামে মসজিদে এ ঘটনাটি ঘটে।

 মুসুল্লিরা জানান, ইমাম নিয়োগের বক্তব্য দিতে গিয়ে, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান, বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে রাজাকার আখ্যায়িত এবং সরকারকে কটুক্তি করায় মসজিদের প্রায় সকল মুসল্লিরা প্তি হয়ে উঠে ওই ইমামকে গণধোলাই দেয়।

 এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ইমাম সাতীরা সদর উপজেলার দণি ফিংড়ী গ্রামের লুৎফর রহমান লুতুর ছেলে আজমির হোসেনকে আটক করে।

 সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে জামায়াতের নাশকতার মামলা রয়েছে। সে অনেক দিন ধরে এলাকায় থাকেনা। আজ জুম্মার  নামাজের খুতবায় প্রায়াত রাষ্ট্রপতিসহ সরকারের কয়েকজন মন্ত্রীকে নিয়ে কটুক্তি করলে এলাকাবাসী তাকে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেয়। সেখান থেকে পুলিশ তাকে আটক করে নিয়ে আসে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন