
চট্টগ্রাম সংবাদদাতা : কক্সবাজার বিমানবন্দর থেকে ২৩ হাজার ৪ শত ইয়াবা সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব পরিচয় দেওয়া এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব এর একটি ভিজিটিং কার্ডও উদ্ধার করা হয়েছে। এতে তার নাম মো. খোরশেদ আলম উল্লেখ রয়েছে।
তবে পুলিশ বলছে আটক ব্যক্তির নাম শহিদুর রহমান (৪০)।তিনি ঢাকার ধানমন্ডির ৭ নম্বর এলাকায় বাসিন্দা মুজিবুর রহমানের ছেলে। তার আইডি ভিজিটিং কার্ডটি ভুয়া।
কক্সবাজারসদর থানার এসআই আবদুর রহিম জানান,শুক্রবার বিকেল ৫টায় বিমান বন্দরের নিরাপত্তা কর্মীরা তল্লাশী করতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব পরিচয় দেন ওই ব্যক্তি। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে যান।
এসময় নিজকে উপ-সচিব পরিচয় দিয়ে কার্ড দেখান এবং নানা হুমকিও দেন। পরে জিজ্ঞাসাবাদে জানা তার প্রকৃত পরিচয় জানা যায়।
বিমান বন্দরের কর্মীদের দাবি বিভিন্ন সময় উপ-সচিব পরিচয় দিয়ে বিমানে ঢাকা-কক্সবাজার যাতায়াত করছেন। তাকে তল্লাশী করতে চাইলেই হুমকি দিতো। এবার তল্লাশী করে ২৩ হাজার ৪০০ ইয়াবা পাওয়া যায়।