News71.com
 Bangladesh
 06 May 16, 09:23 PM
 668           
 0
 06 May 16, 09:23 PM

চাঁদপুরের মতলবে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু

চাঁদপুরের মতলবে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু

নিউজ ডেস্কঃ আকস্মিকভাবে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ বিকেলে উপজেলার ছেংগারচর পৌরসভার পূর্ব সিকিরচর মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে । নিহতরা হলেন, পূর্ব সিকিরচর মধ্যপাড়া এলাকায় আয়াত আলী ও তার স্ত্রী আসাবি বেগম ।

মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বশির আহমেদ খান টিটু জানান ছেংগারচর পৌরসভার পূর্ব সিকিরচর মধ্যপাড়া এলাকায় আজ বিকেলে আয়াত আলী ও আসাবি বেগম দম্পতি বৃষ্টি দেখে জমি থেকে খড় উঠাতে যায়। পরে বাড়ি ফেরার সময় বজ্রপাতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের ছেংগারচর উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন