News71.com
 Bangladesh
 07 May 16, 12:15 PM
 642           
 0
 07 May 16, 12:15 PM

আজ সকালে রাজধানীতে পুলিশের এএসআইকে কুপিয়ে জখম

আজ সকালে রাজধানীতে পুলিশের এএসআইকে কুপিয়ে জখম

নিউজ ডেস্কঃ রাজধানীর গুলিস্তানে পুলিশের ১ এএসআইকে কুপিয়েছে দুর্বৃত্তরা। মারাত্মক আহত অবস্থায় পথচারীরা এএসআই আনিসকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে । কে বা কারা তাকে কুপিয়েছে সে ব্যাপারে কেউ কিছু বলতে পারেনি ।আজ সকালে রাজধানীর গুলিস্তানে নবাবপুর পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক সংবাদমাধ্যমকে বলেন সকাল ৯টার দিকে এএসআই আনিসকে ঢামেকে নিয়ে আসা হয়েছে। তার মারাত্মক রক্তক্ষরণ হচ্ছে। তার ঘাড়ে ও গালে একাধিক ছুড়িকাঘাতের চিহ্ন রয়েছে বলে তিনি বলেন।

তিনি আরও বলেন পথচারীরা পুলিশ সদস্য আনিসকে রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তারা হামলার বিষয়ে কিছু বলতে পারেননি। তাৎক্ষণিকভাবে আনিসের ঠিকানা বা ব্যক্তিগত পরিচয় সম্পর্কে আর কোনও তথ্য জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন