
’৭১-এ বুদ্ধিজীবী, শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক, আইনজীবীসহ গণহত্যা এবং ধর্ষণ ও মানবতা বিরোধী অপরাধে আল-বদর বাহিনী প্রধান মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ বহাল থাকায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগ। শনিবার (৭ মে) দুপুর ১২টায় দলীয় কার্যালয় চত্ত্বরে আনন্দ মিছিল পূর্বক সমাবেশে কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আল আমিনের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইকরামুল হক, ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রবিন, ইসহাক আলী, সোহেল রানা সৌরভ, শহীদুল, রায়হান কবির চঞ্চল, আঃ সালাম, মাকসুদুর, রাজু, আক্তার, মেহেদী, আলফাজ, আসাদুল, রেজয়ান, শামীম, মারুফ, ইউনুস, মাসুদ, আনিস, নাসির, মামুন, আকাশবিপ্লব, আক্তারুল, মোকারম, রিয়াসাদ, আরাফাত, রুবেল, রিপন, জাকির, শরিফুল, বিল্লাল, হারুন, খালেক প্রমুখ। সমাবেশ শেষে একটি বিশাল আনন্দ মিছিল কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। খবর বিজ্ঞপ্তি