News71.com
 Bangladesh
 07 May 16, 12:42 PM
 732           
 0
 07 May 16, 12:42 PM

জামালপুরের দুই ভোটকেন্দ্রে সিল মারার অভিযোগে প্রিজাইডিং অফিসার গ্রেফতার, ভোট গ্রহন স্থগিত

জামালপুরের দুই ভোটকেন্দ্রে সিল মারার অভিযোগে প্রিজাইডিং অফিসার গ্রেফতার, ভোট গ্রহন স্থগিত

নিউজ ডেস্কঃ ভোটার ছাড়াই ব্যালট পেপারে সীল মারার কারনে এবার আটক হলেন প্রিজাইডিং অফিসার স্বয়ং। আজ চতুর্থ দফায় জামালপুর জেলার বকশীগঞ্জ, মাদারগঞ্জ এবং মেলান্দহ এ ৩ উপজেলার ১০টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। ইতিমধ্যেই বিশৃক্ষলার কারনে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও আচ্চাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

জানাগেছে এই কেন্দ্র ২টিতে আগে থেকেই সিল দেওয়া ব্যালট নিয়ে ঢোকার অভিযোগে নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আনিসুজ্জামান ও আচ্চাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দের প্রিসাইডিং অফিসার আকরামুজ্জামানকে আটক করা হয়েছে। বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত পাল এ তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া অন্য সকল কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন