News71.com
 Bangladesh
 07 May 16, 01:07 PM
 634           
 0
 07 May 16, 01:07 PM

কুষ্টিয়ায় আওয়ামিলীগ প্রার্থীর দেহরক্ষী অস্ত্রসহ আটক

কুষ্টিয়ায় আওয়ামিলীগ প্রার্থীর দেহরক্ষী অস্ত্রসহ আটক

নিউজ ডেস্ক: আগ্নেয়াস্ত্র নিয়ে ভোটকেন্দ্রের আশপাশে ঘোরাঘুরি করার সময় আওয়ামিলীগের চেয়ারম্যান প্রার্থীর দেহরক্ষীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের একটি কেন্দ্রের পাশ থেকে তাঁকে আটক করা হয়।

আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে একটি ভোট চলাকালে কেন্দ্রের পাশ থেকে দেহরক্ষী আবদুর রহমান মণ্ডলকে আটক করা হয়। তাঁর হাতের শটগানটি চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামানের নামে লাইসেন্স করা।

কুষ্টিয়া র‍্যাব-১২ ক্যাম্পের কমান্ডার মোসাদ্দেক ইবনে মুজিবের ভাষ্য, নির্বাচনের আগের ও পরের সাত দিন বৈধ অস্ত্র ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। ভোট চলাকালে কেন্দ্রের আশপাশে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করায় দেহরক্ষীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন