
নিউজ ডেস্কঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে অজ্ঞাত কিশোরীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল ৮টার দিকে উপজেলার তিনগাও এলাকায় পুলিশের সাবেক ডিআইজি এনায়েতুল্লাহ দেওয়ানের বাড়ির পশ্চিম পাশ থেকে লাশটি উদ্ধার করএ হয় ।
স্থানীয় সূত্রে জানা যায় ওই বাড়ির কাছে সকালে লাশের বস্তাটি দেখে তারা পুলিশকে খবর দেয় । এ সময় বস্তার বাইরে কিশোরীর ২ পা বেরিয়েছিল। পরে পুলিশ গিয়ে বস্তা থেকে লাশটি বের করে। এ সময় দেখা যায় কিশোরীর ২হাত ২ পায়ের সাথে পাটের রশি দিয়ে বাঁধা ।
কিশোরীর পরণে লাল রংয়ের চুড়িদার পায়জামা ও প্রিন্টের জামা ছিল। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ লাশের সুরতহাল রিপোর্টের সূত্রধরে বলেন কিশোরীর ঘাড়ের হাড় ভাঙ্গা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে কিশোরীকে ধর্ষণ করে বাসরোধ করে হত্যা করার পর এখানে লাশ ফেলে গেছে। ময়না তদন্তের জন্য লাশটি মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।