News71.com
 Bangladesh
 07 May 16, 02:53 PM
 687           
 0
 07 May 16, 02:53 PM

বিএনপি রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছে : মাহবুব উল আলম হানিফ

বিএনপি রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছে : মাহবুব উল আলম হানিফ

নিউজ ডেস্ক: চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের শেষ ও ৬ষ্ঠ ধাপের প্রার্থী তালিকা ঘোষণা উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ মন্তব্য করেন বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে।

শনিবার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ বলেন, বিএনপি রাজনৈতিক দল হিসেবে দেউলিয়া হয়ে গেছে। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন, জনগণ থেকে প্রত্যাখাত। তাই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে বিতর্কিত করতে নানা অভিযোগ করছে। এ নিয়ে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে।

তিনি আরও বলেন, বিএনপি নেতারা যা বলছে, এটা বলা অস্বাভাবিক কিছুনা। কারণ বিএনপির জন্ম হয়েছে স্বৈরাচারের গর্ভ থেকে। বিএনপি কখনও গণতন্ত্রে বিশ্বাস করেনি আর কখনও গণতন্ত্রে জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে না।

ষোড়শ সংশোধনী বাতিল বিষয়ে আদালতের রায়কে বিএনপি স্বাগত জানিয়েছে এ নিয়ে সাংবাদিকদের করা অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী নয় বলেই এই ষোড়শ সংশোধনী বাতিলের মাধ্যমে জনগণের ক্ষমতা হরণ করা হয়েছে সেটার পক্ষে তারা (বিএনপি) অবস্থান নিয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম আমিন, এস এম কামাল হোসেন, একেএম এনামুল হক শামীম, সুজিত রায় নন্দী প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন