News71.com
 Bangladesh
 07 May 16, 06:57 PM
 614           
 0
 07 May 16, 06:57 PM

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪ , আহত ১৫ ।

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪ , আহত ১৫ ।

নিউজ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কে যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ দূর্ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দিনগত রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জের মো. মিলন (২৫), বগুড়ার শিবগঞ্জের রেজাউল করিম (৩৫), লালমনিরহাটের আতাউর (২০) ও কনক (২৫)।

জানাগেছে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী দেওয়ান পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-১১০১) একটি যাত্রীবাহী বাস উক্ত স্থানে পৌঁছালে বিপরীতমুখী ঢাকাগামী সিমেন্টবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-উ-১৪-১৪৯৭) মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে যাত্রীবাহী বাসটি ছিটকে মহাসড়কের উত্তরপাশে খাদে পড়ে উল্টে যায়। এসময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ৪ জন যাত্রী নিহত হন। দুর্ঘটনায় বাসের কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে ২-৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শেরপুর থানা-পুলিশ ও ফয়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে। আহত ব্যক্তিদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পশ্চিমাঞ্চল হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিদুল ইসলাম নিউজ৭১ কে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন