News71.com
 Bangladesh
 07 May 16, 07:15 PM
 608           
 0
 07 May 16, 07:15 PM

বেনাপোলে ১৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক

বেনাপোলে ১৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক

নিউজ ডেস্ক: যশোরের বেনাপোল সীমান্ত পথে অনুপ্রবেশের অভিযোগে ১৫ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শনিবার (০৬ মে) ভোর ৬টার দিকে বেনাপোল সীমান্তের দৌলতপুর বিজিবি ক্যাম্পের বিপরীতে ভারতীয় ইছামতি নদী থেকে তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, তাদের কাছে খবর আসে ভারতীয় ইছামতি নদী পার হয়ে অবৈধ ভাবে একদল নারী-পুরুষ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করছে। এসময় বিজিবি ওই নদীতে অভিযান চালিয়ে নৌকা থেকে ১৫ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করে। আটকদের মধ্যে ৭ নারী, ৫ পুরুষ ও ৩ শিশু রয়েছে। কিন্তু এর মধ্যে কৌশলে পালিয়ে যায় দালালচক্র।

ভালো কাজের খোঁজে দালালের মাধ্যমে বিভিন্ন সময় সীমান্ত পথে এরা ভারতে গিয়েছিলো। পরে প্রতারিত হয়ে ফিরে আসার পথে বিজিবি তাদের আটক করে বলে জানা গেছে। আটক করা বাংলাদেশিরা যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, নড়াইল ও শেরপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে।

২১ ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের বিজিবির সুবেদার সামসুর রহমান জানান, আটকদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে (১১-সি) ধারায় মামলা দিয়ে স্থানীয় থানার পুলিশে সোপর্দ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন