News71.com
 Bangladesh
 07 May 16, 07:47 PM
 715           
 0
 07 May 16, 07:47 PM

ভূমিকম্প মোকাবেলায় বিশ্বের বৃহত্তম বিয়ারিং ব্যবহৃত হচ্ছে পদ্মাসেতু নির্মাণে

ভূমিকম্প মোকাবেলায় বিশ্বের বৃহত্তম বিয়ারিং ব্যবহৃত হচ্ছে পদ্মাসেতু নির্মাণে

নিউজ ডেস্কঃ বিশ্বের সবচেয়ে ক্ষমতা সম্পন্ন জার্মান প্রযুক্তির হ্যামার এখন ব্যবহৃত হচ্ছে পদ্মাসেতু প্রকল্পে । ২ হাজার ৫শ’ টন ওজনের আঘাত হানতে সক্ষম হ্যামারটি। এখন নতুন খবর হচ্ছে, বিশ্বের সবচেয়ে বড় বিয়ারিংও ব্যবহার করা হবে পদ্মাসেতু প্রকল্পে। এই বিশাল আকৃতির একটি বিয়ারিংয়ের ওজন ১০ টনেরও বেশি ।

পদ্মাসেতুর জন্য সর্বোমোট ৯৬টি বিয়ারিং ব্যবহার করা হবে বলে জানাগেছে । যেগুলো যুক্তরাষ্ট্র ও চীন থেকে আসবে। পদ্মাসেতুর পিলারে এসব বিয়ারিং ব্যবহার করা হলে ৭ দশমিক ৫ মাত্রায় ভূমিকম্প হলেও কোনো সমস্যা হবে না বলে জানিয়েছে সেতু নির্মাণে সংশ্লিষ্টরা । জানাগেছে পদ্মা বহুমুখী সেতুর মূলঅংশটি ৪২টি পিলারের ওপরে দাঁড়িয়ে থাকবে। এসব পিলারের অগ্রভাগে গড়ে ২টি করে বিয়ারিং ব্যবহার করা হবে। কিছু পিলারে কম-বেশি ব্যবহার করা হবে প্রয়োজনের ওপর ভিত্তি করে ।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সেতু ও সড়ক প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন ভূমিকম্প মোকাবেলার লক্ষ্যে পদ্মাসেতু প্রকল্পে বিশাল বিশাল বিয়ারিং ব্যবহার করা হচ্ছে । একাজে ব্যবহৃত প্রতিটি বিয়ারিংয়ের গড় ওজন ১০ টনের বেশি। এতো বড় বিয়ারিং এখন পর্যন্ত বিশ্বের আর কোনো স্থাপনায় নেই। ভূমিকম্পসহ চারদিকের নানা মুভমেন্ট কাভার করবে এসব বিয়ারিং ।

তিনি আরও বলেন পিলারের কাজ সম্পূর্ণ হলে পদ্মাসেতু প্রকল্পের কাজ কম সময়ে বাস্তবায়িত হবে। পিলারের ওপরে স্টিলপ্লেট বসিয়ে দেওয়া হবে। মোট ১ লাখ ২৯ হাজার টন স্টিলপ্লেট ব্যবহার করা হবে। ইতোমধ্যে ৫৯ হাজার টন স্টিলপ্লেট প্রকল্প এলাকায় পৌঁছে গেছে। চীনের সুপার স্ট্রাকচার বিশাল ইয়ার্ডে থ্রিডি অ্যাসেম্বিংয়ে প্লেট তৈরির কাজ চলমান আছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন