News71.com
 Bangladesh
 07 May 16, 09:11 PM
 821           
 2
 07 May 16, 09:11 PM

পঞ্চম ডি-৮ শিল্পমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে কাল মিশর যাচ্ছেন বাংলাদেশের শিল্পমন্ত্রী আমু

পঞ্চম ডি-৮ শিল্পমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে কাল মিশর যাচ্ছেন বাংলাদেশের শিল্পমন্ত্রী আমু

নিউজ ডেস্ক : মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠেয় পঞ্চম ডি-৮ শিল্পমন্ত্রী সম্মেলনে যোগ দিতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আগামীকাল সকালে মিশরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। মিসরের রাজধানী কায়রোতে ‘৫ ম মিনিস্ট্রিয়াল মিটিং অন ডি-৮ ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেশন’ আগামি ৯ মে শুরু হয়ে ১১ মে কায়রো ঘোষণার মধ্য দিয়ে এ সম্মেলন শেষ হবে। সন্মেলন শেষে শিল্পমন্ত্রীর আগামি ১৩ মে দেশে ফেরার কথা রয়েছে।

সম্মেলনে শিল্পমন্ত্রী তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া ও উপসচিব মোঃ আমিনুর রহমান প্রতিনিধিদলে সদস্য হিসেবে অর্ন্তভূক্তরয়েছেন। সফরকালে শিল্পমন্ত্রী মিশর সরকারের কয়েকজন মন্ত্রী ও ঊর্ধ¦তন কর্মকর্তাদের সাথে দ্বি-পাক্ষিক বৈঠকে মিলিত হবেন। তিনি মিশরের বিভিন্ন চেম্বার ও শিল্পবণিক সংগঠনের নেতাদের সাথে মতবিনিময় করবেন।

সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ডি-৮ সদস্যভূক্ত অন্য দেশের শিল্পমন্ত্রীরা অংশ নেবেন। এর আগে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত হবে। একই সাথে ১৩টি শিল্পখাতভিত্তিক টাস্ক ফোর্সের সভা অনুষ্ঠিত হবে। এসব সভায় ডি-৮ সদস্যভুক্ত দেশের ঊর্ধ¦তন সরকারি কর্মকর্তা এবং বেসরকারি শিল্প ও বাণিজ্য প্রতিনিধিদলের সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন