News71.com
 Bangladesh
 07 May 16, 09:33 PM
 630           
 0
 07 May 16, 09:33 PM

আগামী ধাপে কোন অনিয়ম ছাড়াই শান্তিপূর্ণ ভোট হবে ।। প্রধান নির্বাচন কমিশনার

আগামী ধাপে কোন অনিয়ম ছাড়াই শান্তিপূর্ণ ভোট হবে ।। প্রধান নির্বাচন কমিশনার

নিউজ ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন চতুর্থ ধাপের আজকের ইউপি নির্বাচনে কয়েকটি বিচ্ছিন্ন ও দুঃখজনক ঘটনা ঘটলেও আগামী ধাপে অনিয়ম ছাড়াই শান্তিপূর্ণ ভোট হবে । সিইসি আজ সন্ধ্যায় শেরেবাংলা নগরের নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে ৪র্থ ধাপের ভোট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন ভোটে গোলযোগ-সহিংসতা কোনোভাবে কাম্য নয় । তিনি বলেন আজ যেসব ঘটনা ঘটেছে তা বিশ্লেষণ করলে মনে হয় না-আমরা আগের তুলনায় পিছিয়েছি। বরং গোলযোগ অনেক কমে এসেছে। প্রতিদ্বন্দ্বিপ্রার্থী ও সমর্থকদের বলছি- ধৈর্য ধরেন। কারো মাথায় বাড়ি মেরে বা নিজেদের মধ্যে হানাহানির প্রয়োজন নেই। আইনের আশ্রয় নেয়ার সুযোগ আছে।

তিনি বলেন ভোটের সময় তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার কারণে আগের তুলনায় ৪র্থ ধাপে সহিংসতা ও গোলযোগ কিছুটা কম হয়েছে। তাছাড়া অনিয়ম ও নিয়ন্ত্রণ বহির্ভূত হওয়ায় ৫১টি ভোটকেন্দ্রের ভোট বন্ধ করা হয়েছে। আরও প্রতিবেদন এলে এ সংখ্যা বাড়বে। আইন শৃঙ্খলাবাহিনী এখনো মাঠে আছে।

কাজী রকিব উদ্দিন বলেন "ভোট পরবর্তী সহিংসতাও যাতে না ঘটে সে বিষয়ে সজাগ আছি। আশা করছি, আগামীতে অনিয়ম ছাড়াই শান্তিপূর্ণ ভোট করতে সব ব্যবস্থা নেয়া হবে।" সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আবু হাফিজ, মো. শাহনেওয়াজ ও ইসি সচিব মো. সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন