
নিউজ ডেস্ক : সীমান্ত জেলা সাতক্ষিরার দেবহাটায় এলাকায় ধনা রাজাকারর পুত্র বাবুর হাতে আজ বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ড কাপের শুভ উদ্বোধন হল। আজ রবিবার সকাল ৮.৩০ মিনিটে দেবহাটার হাদীপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবর রহমান ও ধনা রাজাকারের ছেলে রওনকুল ইসলাম(বাবু) আনুষ্ঠানিকভাবে এ খেলার উদ্বোধন করেছেন।
বহু বিতর্কের নায়ক দেবহাটা উপজেলা আওয়ামিলীগ সভাপতি মুজিবরের জামাত সংশ্লিষ্টতা বহুদিনের। তার কারনেই স্থানীয় পুলিশ জামাতের বিরুদ্ধে কোন শক্ত পদক্ষেপ নিতে পারে না। এলাকার ত্রাস ,আওয়ামিলীগ নেতা শহীদ রায়হান হত্যা সহ বহু অপকর্মের হোতা আফগান জিয়াসহ জামাতের দূর্ধর্ষ ক্যাডারা থেকে গেছে ধরা ছোঁয়ার বাইরে । স্থানীয় সাংসদ সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের অত্যন্ত ঘনিষ্ট মুজিবর এখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ।
তাই এখন আর রাখঢাক করে নয় প্রকাশ্য জামাত নিয়ে শুরু হয়েছে তার কারবার । ইতিপুর্বেও একবার জামাত নেতাদের কাছ থেকে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সংবর্ধনা নিয়ে খবরের শিরোনাম হন। আওয়ামিলীগের বিভিন্ন স্তর থেকে তাকে এমন কাজ ভবিষ্যতে না করার জন্য সতর্কও করা হয়। কিন্ত তার অবস্থা হয়েছে ঠিক যেন " চোরে না শোনে ধর্মের কাহিনী"র মত ।
নিউজ৭১-এর হাতে এসেছে আজ সকালে ইউপি চেয়ারম্যান মুজিবর রহমানের খেলা উদ্বোধনের একটি এক্সক্লুসিভ ছবি। যা সংবাদের সাথে প্রকাশিত হল ।ছবিতে পেছনে লাল দাঁড়ি চশমা চোখে পিচ কমিটির সদস্য রাজকার ধনা সরদারের পুত্র জামাত নেতা রওনকুল ইসলাম(বাবু) ও সংখালঘুদের কাছে আতংকের নাম বি এন পি নেতা হান্নান মেম্বর টিশার্ট পরা।