
নিউজ ডেস্কঃ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বড়গুল এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয় ।মৃতদেহের নাম বিশ্বজিৎ মল্লিক । তিনি বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ২য় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে ।
জালালাবাদ থানার ওসি আখতার হোসেন বলেন বড়গুল এলাকার সুরমা নীড় নামের ১টি বাসার মেসে থাকতেন। রাত ১২টার দিকে বিশ্বজিতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় । প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে ।