News71.com
 Bangladesh
 08 May 16, 02:11 PM
 700           
 0
 08 May 16, 02:11 PM

স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন খালেদা

স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন খালেদা

নিউজ ডেস্ক: বিএনপির বিদায়ী স্থায়ী কমিটিকে নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

আগামীকাল সোমবার রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক ‍কার্যালয় গুলশানে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

কাউন্সিলের পর দলের বাকি কমিটি গঠন ও চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন এবং দলীয় সাংগঠনিক কার্যক্রম নিয়ে এ বৈঠকে আলোচনা হবে বলে জানা যায়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খানা বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন