News71.com
 Bangladesh
 08 May 16, 02:33 PM
 750           
 0
 08 May 16, 02:33 PM

কুমিল্লার চৌদ্দগ্রামের ১৩ ইউপিতেই জয়ী আওয়ামিলীগ।। নেতা-কর্মীদের আনন্দ-উল্লাস, মিষ্টি বিতরন

কুমিল্লার চৌদ্দগ্রামের ১৩ ইউপিতেই জয়ী আওয়ামিলীগ।। নেতা-কর্মীদের আনন্দ-উল্লাস, মিষ্টি বিতরন

নিউজ ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রামের ১৩ ইউপিতেই চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আ’লীগ মনোনীত প্রার্থীরা। এরমধ্যে শনিবারের নির্বাচনে ১১ টিতে ও আগে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ২টিতে বিজয়ী হয় ক্ষমতাসিন আওয়ামিলীগ। দলীয় প্রার্থীরা নির্বাচিত হওয়ায় আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আনন্দ-উল্লাস ও বিজয় মিছিল করেছে। এছাড়াও নেতাকর্মীদের মিষ্টি বিতরণ ও ফুলেল শুভেচ্ছায় শিক্ত হয়েছেন নবনির্বাচিত এই ১৩ চেয়ারম্যান।

আজ বেলা ১২টায় উপজেলা নির্বাচন অফিসার দেলোয়ার হোসেন জানান, উপজেলার ১৩ ইউপি নির্বাচনের সব ক’টিতেই আওয়ামিলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিপুল ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এরা হলেন, ১নং কাশিনগরে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন আ’লীগের মোশারফ হোসেন, ২নং উজিরপুর ইউনিয়নে জয়নাল আবেদীন খোরশেদ (নৌকা প্রতীক) ১৫,৫১৬ ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুস সোবহান (ধানের শীষ) ৭৪৫ ভোট পেয়েছেন। ৩নং কালিকাপুরে মাহবুব হোসেন মজুমদার (নৌকা) ৮,৩৭১ ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী আখতারুজ্জামান বাবুল (ধানের শীষ) পেয়েছেন ১৯৬ ভোট। ৪নং শ্রীপুর ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন শাহজালাল মজুমদার। ৫নং শুভপুর ইউনিয়নে খলিলুর রহমান মজুমদার (নৌকা) পেয়েছেন ১৬,৪৫৩ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলমগীর কবির মজুমদার (লাঙ্গল) পেয়েছেন ২১৪২ ভোট। ৬ ঘোলপাশা ইউনিয়নে কাজী জাফর আহাম্মদ (নৌকা) পেয়েছেন ১১৭৮০ ভোট। প্রতিদ্বন্দ্বি প্রার্থী ওয়াজি উল্যাহ ভূঁইয়া খোকন (আনারস) পেয়েছেন ১৭১২ ভোট। ৮নং মুন্সিরহাট ইউনিয়নে মাহফুজ আলম (নৌকা) পেয়েছেন ১০,৫০০ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামরুল আলম মোল্লা (আনারস) পেয়েছেন ৫,১৫৪ ভোট। ৯নং কনকাপৈত ইউনিয়নে জাফর ইকবাল (নৌকা) পেয়েছেন ১৫,১৮৯ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল হাশেম (আনারস) পেয়েছেন ৬৬০ ভোট। ১০নং বাতিসা ইউনিয়নে জাহিদ হোসেন টিপু (নৌকা) পেয়েছেন ১২,২৩৭ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনির হোসেন (ধানের শীষ) পেয়েছেন ৯৬৫ ভোট। ১১নং চিওড়া ইউনিয়নে একরামুল হক (নৌকা) পেয়েছেন ১৫,৮৮০ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাসেল মজুমদার (ধানের শীষ) পেয়েছেন ১২১৫ ভোট। ১২নং গুনবতী ইউনিয়নে সৈয়দ আহমদ খোকন (নৌকা) পেয়েছেন ১৫,৭৪৪ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম মাওলা শিল্পী (আনারস) পেয়েছেন ৩,৮৪৪ ভোট। ১৩নং জগন্নাথদীঘি ইউনিয়নে জানে আলম ভূঁইয়া (নৌকা) পেয়েছেন ১৪০৮৬ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল্লাহ চৌধুরী পাশা (চশমা) পেয়েছেন ৭৮৯ ভোট। ১৪নং আলকরা ইউনিয়নে গোলাম ফারুক হেলাল (নৌকা) পেয়েছেন ১৯,০৯০ ভোট ও প্রতিদ্বন্দ্বি প্রার্থী আনম সলিমুল্লাহ টিপু (ধানের শীষ) পেয়েছেন ২৭৪ ভোট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন