
নিউজ ডেস্ক: জনপ্রশাসনের দুই কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নত্তি পাওয়া সচিব ভারপ্রাপ্ত সচিবের দায়িত্বে ছিলেন।
আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করেছে। দুর্নীতি দমন কমিশনের ভারপ্রাপ্ত সচিব আবু মো. মোস্তফা কামাল এবং পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য আহমেদ হোসেন খানকে সচিব করে ।
পদোন্নতি দিয়ে এদেরকে প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। আলাদা আদেশে মোস্তফা কামালকে দুদক সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এখনো আহমেদ হোসেনকে কোথাও পদায়ন করা হয়নি। আগামী ১১ মে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন আহমেদ হোসেন।