News71.com
 Bangladesh
 09 May 16, 01:44 AM
 1264           
 0
 09 May 16, 01:44 AM

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন।। ছাত্রলীগের আনন্দ মিছিল

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন।। ছাত্রলীগের আনন্দ মিছিল

নিউজ ডেস্ক : কমিটি গঠনের প্রায় ১ বছর পর চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

গতকাল রোববার বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন ১২১ সদস্যের এই পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন।

গত বছরের ২০১৫ সালের ১৯ মে তারিখে সাকিউল ইসলাম সাকিলকে সভাপতি ও আরিফুর রেজা ইমনকে সাধারণ সম্পাদক করে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র লীগের কমিটি গঠন হয়।

পূর্ণাঙ্গ কমিটি গঠন হওয়ায় রোববার রাতে ছাত্রলীগ শহরে আনন্দ মিছিল করেছে। আনন্দ মিছিল শেষে শহীদ সাটু হল মোড়ে তারা সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রেজা ইমন সহ ছাত্রলীগ নেতারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন