News71.com
 Bangladesh
 09 May 16, 11:39 AM
 724           
 0
 09 May 16, 11:39 AM

নিজামীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ ।

নিজামীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ ।

নিউজ ডেস্ক: একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মওলানা মতিউর রহমান নিজামীকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হচ্ছে। কঠোর নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে তাকে নিয়ে রওনা দিয়েছে পুলিশ।

এর আগে শুক্রবার সকালে কাশিমপুর কারাগারে মতিউর রহমান নিজামীর সঙ্গে তার স্ত্রী, পুত্র, কন্যাসহ পরিবারের ১০ জন সদস্য স্বাক্ষাৎ করেন। গত বৃহস্পতিবার (৫ মে) নিজামীর রিভিউ আবেদন খারিজ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।

বেঞ্চের অন্যান্য বিচারপতিরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও হাসান ফয়েজ সিদ্দিকী। রিভিউ আবেদন খারিজ হওয়ায় নিজামীর মানবতাবিরোধী অপরাধের মামলার সব আইনী প্রক্রিয়া শেষ। বাকি আছে শুধু প্রাণভিক্ষা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন