
নিউজ ডেস্ক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সরাসরি কার্গো পরিবহনের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে অস্ট্রেলিয়া। সুখবর আছে যুক্তরাজ্যের তরফ থেকেও। আজ সোমবার বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সূত্র বিষয়টি সংবাদমাধ্যমকে জানায়। এ নিষেধাজ্ঞা উঠে গেলে অনিশ্চয়তা কাটবে রপ্তানি বাণিজ্যের ওপর থেকেও।
আজ বিকেলে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। বেলা ৩টায় সচিবালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। এরইমধ্যে ঢাকার অস্ট্রেলিয়ান দূতাবাস সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করে চিঠি পাঠিয়েছে বলে জানাগেছে ।