News71.com
 Bangladesh
 09 May 16, 07:18 PM
 708           
 0
 09 May 16, 07:18 PM

ডিএমপির বিভিন্ন পদে রদবদল

ডিএমপির বিভিন্ন পদে রদবদল

নিউজ ডেস্ক: অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ৬ জন ও সহকারী পুলিশ কমিশনার ৪ কর্মকর্তা রদবদল হয়েছে । এদের মধ্যে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদ মর্যাদার ৬ জন ও সহকারী পুলিশ কমিশনার ৪ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে । জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। গত ০৭/০৫/২০১৬ তারিখ শনিবার উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মোঃ আনোয়ার হোসেন বিপিএম,পিপিএম-বার এর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফাতিহা ইয়াসমিনকে প্ল্যানিং, রিসার্চ এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সুনন্দা রায়কে কাউন্টার টেরোরিজমে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম মোস্তফা রাসেল পিপিএম(সেবা) কে গোয়েন্দা-পশ্চিমে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তারেক আহমেদকে ওয়ারী বিভাগে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আফরুজুল হক টুটুলকে অপারেশনসে , অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাহেদ মিয়াকে গুলশান বিভাগে বদলী করা হয়েছে।

সহকারী পুলিশ কমিশনার মোঃ রেজাউর রহমানকে দক্ষিণখান জোনে, সহকারী পুলিশ কমিশনার মোঃ কামরুল ইসলামকে শ্যামপুর জোনে, সহকারী পুলিশ কমিশনার আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহকে বাড্ডা জোনে ও সহকারী পুলিশ কমিশনার এফ.এম. ফয়সালকে পেট্রোল-মিরপুরে বদলী করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন