News71.com
 Bangladesh
 09 May 16, 07:49 PM
 653           
 1
 09 May 16, 07:49 PM

একাদশে ভর্তি কার্যক্রম শুরু ২৬ মে, সর্বোচ্চ ১০ কলেজ পছন্দের সুযোগ

একাদশে ভর্তি কার্যক্রম শুরু ২৬ মে, সর্বোচ্চ ১০ কলেজ পছন্দের সুযোগ

নিউজ ডেস্ক: আগামী ২৬ মে থেকে উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতবারের মতো এবারও অনলাইন এবং এসএমএসের মাধ্যমে আবেদন করা যাবে। এবার প্রবোসীদের সন্তান এবং বিকেএসপি কোটা রাখা হয়েছে।

 আগামী ৯ জুন পর্যন্ত আবেদন করে প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে ১৬ জুন। বিলম্ব ফি ছাড়া ১৮ থেকে ৩০ জুন পর্যন্ত ভর্তি হওয়া যাবে। ঈদের জন্য প্রথম সপ্তাহে ছুটি থাকায় ক্লাস শুরু হবে আগামী ১০ জুলাই।

 গতবার ৫ প্রতিষ্ঠানে আবেদন করতে পরলেও সেবারের অনলাইন ভর্তি প্রক্রিয়া নিয়ে জটিলতা এড়াতে এবার সেই সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ১০টি। প্রার্থীর একই সঙ্গে ১০টি কলেজের মেধা অবস্থান প্রকাশ করা হবে।

 এবারও অনলাইনে আবেদন করলে ১৫০ টাকা এবং এসএমএসে আবেদনে ১২০ টাকা ফি দিতে হবে। বিলম্ব ফি দিয়ে আগামী ১০-২০ জুলাই পর্যন্ত ভর্তি হওয়া যাবে। আজ সোমবার (০৯ মে) সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

 আগামী ১১ মে এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশিত হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

Comments

shemul khan

2016-05-10 08:15:43


সবার আগে সহজে এসএসসি রেজাল্ট দেখুন এখান থেকে। http://goo.gl/ZG5ztJ

নিচের ঘরে আপনার মতামত দিন