News71.com
 Bangladesh
 09 May 16, 08:29 PM
 1017           
 0
 09 May 16, 08:29 PM

মন্ত্রীসভার সিদ্ধান্ত ।। ক্যাডেট কলেজ বাড়ানোর ক্ষমতা সরকারের হাতে...

মন্ত্রীসভার সিদ্ধান্ত ।। ক্যাডেট কলেজ বাড়ানোর ক্ষমতা সরকারের হাতে...

নিউজ ডেস্ক: আরো ক্যাডেট কলেজ স্থাপনে সরকারকে ক্ষমতা দেয়া হয়েছে। এজন্য একটি প্রস্তাবিত আইনও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

আইন মন্ত্রণালয়ের ভেটিং সাপেক্ষ অনুমোদিত এই খসড়ায় দেশের এক বা একাধিক স্থানে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে আরো ক্যাডেট কলেজ স্থাপনে সরকারকে ক্ষমতা দেয়া হয়েছে। বর্তমানে দেশে ১২টি ক্যাডেট কলেজ রয়েছে।

শফিউল আলম বলেন, এই খসড়ায় প্রতিরক্ষা সচিবের নেতৃত্বে সব ক্যাডেট কলেজের কমিটিগুলোর কেন্দ্রীয় কমিটি হিসেবে একটি কেন্দ্রীয় পরিচালনা পরিষদ গঠিত হয়। কেন্দ্রীয় পরিষদ কলেজ কমিটিগুলোর কর্মকাণ্ড তদারকি করবে। বছরে একবার বা দু’বার কেন্দ্রীয় পরিষদের বৈঠক বসবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন