
নিউজ ডেস্কঃ বরিশালের উজিরপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা কাওসার আহমেদকে আটক করেছে পুলিশ।আজ বিকেল ৫টার দিকে উপজেলার ইচলাদি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
উজিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হেমায়েত সাংবাদিকদের জানান, সম্প্রতি তিনি বিভিন্ন স্থানে গোপন বৈঠকের মাধ্যমে নাশকতার পরিকল্পনা করে আসছিলেন। এ খবরের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই।