News71.com
 Bangladesh
 09 May 16, 08:34 PM
 625           
 0
 09 May 16, 08:34 PM

হবিগঞ্জে শিশু হত্যার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জে শিশু হত্যার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্কঃ হবিগঞ্জে শিশু জিয়াউল হক চৌধুরী জিয়া হত্যা মামলায় ৫জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।আজ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এ রায় দেন । মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন আলী হায়দার, রেনু মিয়া, আব্দুল আহাদ, হাবিব মিয়া ও রঞ্জু মিয়া। এদের মধ্যে রঞ্জু মিয়া পলাতক রয়েছেন।

আদালতের অতিরিক্ত পিপি আব্দুল আহাদ ফারুক বলেন আসামিরা ১৯৯৪ সালের ১৩ই মে বানিয়াচঙ্গ গ্রামের জিয়াকে ডেকে নিয়ে হত্যা করে। তার লাশ পরদিন পঁচাসিংদা গ্রাম থেকে উদ্ধার করে পুলিশ। পরে এ বিষয়ে জিয়ার মা রুপচান বিবি মামলা করলে পুলিশ তদন্ত করে ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। এদের মধ্যে ৪জন মারা যান। আদালত দীর্ঘ শুনানি করে ৫জনকে মৃত্যুদণ্ড দেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন