
বিদ্যুৎ বৈরাগী : অবিশ্বাস্য হলেও ঘটনাটি সত্য। প্রকৃতির অদ্ভুত খেয়াল ছাড়া এমন ঘটনা ভাবা যায়না । বাংলাদেশের দক্ষিন-পশ্চিম অনচলে জনপ্রিয় সবজী ওলের চাকিতে গাছের পরিবর্তে সুন্দর মনোরম একটি ফুল ফুটেছে ।
বিরল এ ঘটনাটি ঘটেছে ডুমুরিয়া উপজেলা সদর থেকে মাত্র ২ কিলোমিটার দুরে কার্তিকডাঁঙ্গা গ্রামের সুকুমার মন্ডলের বাড়িতে । ঘটনাটি দেখার জন্য আজ সকাল থেকে কার্তিকডাঁঙ্গা গ্রাম ও আশপাশের এলাকা থেকে শত শত মানুষ সুকুমার মন্ডলের বাড়ীতে ভীড় জমাচ্ছে।
এই অদ্ভুত ঘটনাটি সম্পর্কে ওলচাষী সুকুমার মন্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন গত ২০ বছর যাবৎ আমি ওলের চাষ করে আসছি। কিন্তু এমন অদ্ভুত দৃশ্য আমার চোখে কোনদিন পড়েনি । তিনি বলেন এমন ঘটনা দেখা তো পরের কথা তিনি কোনদিন শোনেননি ।
তিনি আরও জানান আজ সকালে রোপনের জন্য ওলের চাকিগুলো বের করলে তখনই এই বিরল দৃশ্যটি তার চোখে পড়ে। এবং ঘটনাটি তিনি তার পরিবার ও প্রতিবেশীদের জানান । বিষয়টি জানাজানি হতেই এই অদ্ভুত ঘটনাটি দেখার জন্য তার বাড়িতে শত শত লোকের ভিড় জমেছে।