News71.com
 Bangladesh
 10 May 16, 12:25 PM
 653           
 0
 10 May 16, 12:25 PM

আগামি ১২ মে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তি কার্যক্রম শুরু হবে

আগামি ১২ মে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তি কার্যক্রম শুরু হবে

নিউজ ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তি প্রক্রিয়া আগামী ১২মে বৃহস্পতিবার থেকে শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানাগেছে ।

তিনি বলেন এলএলবি ১ম পর্ব/পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা-ইন জার্নালিজম/ডিপ্লোমা-ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স/এমএসসি-ইন কম্পিউটার সায়েন্স/মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)/এমবিএ-ইন মার্চেন্টাইজিং কোর্সে ১২ই মে বিকেল ৪টা থেকে ২৬ই মে রাত ১২টা পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করে আবেদন করা যাবে ।

এ সংক্রান্ত সব তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd প্রদর্শিত ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন