News71.com
 Bangladesh
 10 May 16, 12:50 PM
 2040           
 0
 10 May 16, 12:50 PM

নিজামীর ফাঁসির জন্য প্রস্তুত ঢাকা কেন্দ্রীয় কারাগার ।। সরকারের সবুজ সংকেত মিললেই ফাঁসি কার্যকর হবে

নিজামীর ফাঁসির জন্য প্রস্তুত ঢাকা কেন্দ্রীয় কারাগার ।। সরকারের সবুজ সংকেত মিললেই ফাঁসি কার্যকর হবে

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি রায় কার্যকর করার প্রস্তুত ঢাকা কেন্দ্রীয় কারাগার । যেকোন সময়ে সরকারের সবুজ সংকেত পেলে তা বাস্তবায়ন করার সব ধরনের প্রস্তুতি নিয়েছে কারা কতৃপক্ষ । আজ সকালে এ নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কারা বিভাগের উর্ধতন কতৃপক্ষ বৈঠক করে প্রস্তুতি তদারকিও করেছেন ।

জানাগেছে আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসির প্রস্তুতি নিয়ে বৈঠক করেছেন কারা কর্মকর্তারা। বৈঠকে ছিলেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. ইকবাল, কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির, জেলার নেসার আলমসহ বেশ কয়েকজন কারা কর্মকর্তা। এর আগে কারাগারের ভেতরে ঢুকে পরিদর্শন করেন তারা।

উল্লেখ্য গতকাল সোমবার রাতে নিজামীর ফাঁসি বহাল রেখে রিভিউ আবেদন খারিজের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি কারাগারে পৌঁছানোর পর মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর সহযোগী কিলিং স্কোয়াড আলবদর বাহিনীর এই নেতাকে ফাঁসিতে ঝোলানোর চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করে কারা কতৃপক্ষ । গত রাতেই কারাগারের কনডেম সেলে থাকা ফাঁসির দন্ডপ্রাপ্ত নিজামীকে রায়টি পড়ে শোনানো ছাড়াও তার স্বাস্থ্য পরীক্ষা সমপন্ন করা হয় ।

কারা সূত্র জানিয়েছে, মঙ্গলবার যেকোনো সময় ঢাকা জেলা প্রশাসনের পক্ষে ম্যাজিস্ট্রেটরা কারাগারে এসে নিজামীর কাছে জানতে চাইবেন, তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি-না। প্রাণভিক্ষা না চাইলে বা চাওয়ার পর আবেদন নাকচ হলে শুরু হবে মৃত্যুদণ্ড কার্যকরের চূড়ান্ত প্রক্রিয়া। আইন অনুসারে তখন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যেকোনো সময় নিজামীর ফাঁসির রায় কার্যকর করবে কারা কর্তৃপক্ষ। তার আগে শেষবারের মতো তার সঙ্গে দেখা করার সুযোগ পাবেন নিজামীর স্বজনেরা।

এদিকে ফাঁসির মঞ্চ প্রস্তুত করে রেখেছে কারা কর্তৃপক্ষ । জানাগেছে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বাছাই করে দশ জল্লাদের একটি প্রাথমিক টিমও তৈরি করেছেন তারা । যাদের মধ্যে চূড়ান্তভাবে মনোনীতরা নিজামীর ফাঁসি কার্যকরে অংশ নেবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন