News71.com
 Bangladesh
 10 May 16, 08:32 PM
 680           
 0
 10 May 16, 08:32 PM

নিজামীর ফাঁসির জন্য কারাগারে পৌছেছেন জল্লাদ

নিজামীর ফাঁসির জন্য কারাগারে পৌছেছেন জল্লাদ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধী জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করতে তালিকাভুক্ত জল্লাদের মধ্যে রাজু নামের এক জল্লাদকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা তিনটার পর কারাগারের একটি গাড়িতে করে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। কারা অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানিয়েছেন, জল্লাদ শাহজাহান আলীর নেতৃত্বে এ ফাঁসি কার্যকর করা হবে।

উল্লেখ্য এর আগে নিজামীর ফাঁসির রায় কার্যকর করা নিয়ে দুপুরে কারা অধিদপ্তরে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন কারা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক (প্রিজন) কর্নেল মো. ইকবাল হাসান, ডিআইজি (প্রিজন) গোলাম হায়দার ও ঢাকা কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর কবীরসহ ঊর্ধ্বতন কারা কর্মকর্তারা।

এদিকে নিজামীর ফাঁসির রায় কার্যকর করাকে কেন্দ্র করে কারা ফটক ও আশপাশের এলাকায় ইতিমধ্যেই প্রচুর পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন