News71.com
 Bangladesh
 10 May 16, 08:36 PM
 705           
 0
 10 May 16, 08:36 PM

গাইবান্ধার সুন্দরগঞ্জে দুটি অদ্ভুত যমজ শিশুর জন্ম হয়েছে ।।

গাইবান্ধার সুন্দরগঞ্জে দুটি অদ্ভুত যমজ শিশুর জন্ম হয়েছে ।।

নিউজ ডেস্ক: আজ মঙ্গলবার সকালে গাইবান্ধার সুন্দরগঞ্জের পরান গ্রামে জোড়ালাগানো দুই অদ্ভুত শিশুর জন্ম হয়েছে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত তারা বেঁচে আছে। শিশু দুটি দেখতে শত শত মানুষ ওই বাড়িতে ভিড় জমাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শান্তিরাম ইউনিয়নের মধ্য পরান গ্রামে আজ মঙ্গলবার সকাল ৯ টায় মমিনুল ইসলামের স্ত্রী জেলেখা বেগম এই অদ্ভুত শিশুর জন্ম দেন।

ওই গ্রামের চিকিৎসক নজরুল ইসলাম জানান, শিশু দুটিই মেয়ে। তাদের বুক একজনের সাথে আরেকজনের জোড়া লাগানো। একজনের গলা থেকে একটি হাত বের হয়েছে। চারটি পা থাকলেও দুই জনের মধ্যে একজনের একটি হাত আছে। আরেকজনের দুটি হাত থাকলেও গলা থেকে একটি হাত বেড়িয়েছে।

তিনি বলেন, শিশুদুটি বেঁচে থাকলে চিকিৎসাবিজ্ঞানের সুবাদে আলাদাও করা যেতে পারে।

অদ্ভুত এই শিশু দুটিকে দেখার জন্য ওই বাড়িতে শতশত মানুষ ভিড় করেন দিনভর। অনেকেই এটাকে আল্লাহর মহিমা বলেছেন। সন্ধ্যায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত শিশু দুটিই বেঁচে আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন