News71.com
 Bangladesh
 10 May 16, 08:38 PM
 628           
 0
 10 May 16, 08:38 PM

সিলেটে সরকারি মাঠ দখল নিয়ে সংঘর্ষ ১ পুলিশসহ ১৫ জন আহত ।।

সিলেটে সরকারি মাঠ দখল নিয়ে সংঘর্ষ ১ পুলিশসহ ১৫ জন আহত ।।

নিউজ ডেস্কঃ সিলেটে রেজিস্ট্রারি মাঠ দখল নিয়ে হকার ও দলিল লেখকদের মধ্যে সংঘর্ষে পুলিশসহ অতন্ত ১৫ জন আহত হয়েছেন।আজ বিকেল ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩২ রাউন্ড গুলি ছুঁড়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে বিকেলে দলিল লেখক হাসনাত, ইমন ও রাজনসহ কয়েকজন গিয়ে রেজিস্ট্রারি মাঠের ভেতরে বসানো হকার মইন উদ্দিনের দোকানটি সরিয়ে নিতে বলেন। ওই স্থানে দলিল লেখকরা তাদের শেড তৈরি করবেন বলে জানান। হকার মইন উদ্দিন তার দোকান সরিয়ে নিতে রাজি না হওয়ায় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ গিয়ে ৩২ রাউন্ড গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে ১ পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হন ।

সিলেট হকার কল্যাণ সমিতির সভাপতি রকিব আলী বলেন কয়েকজন দলিল লেখক মইন উদ্দিনকে তার দোকান সরিয়ে নিতে বলেন। একপর্যায়ে দলিল লেখকরা হামলা চালালে সংঘর্ষ বাধে।বাংলাদেশ দলিল লেখক সমিতি সিলেট শাখার সভাপতি মাহমদ আলী ও সাধারণ সম্পাদক ময়নুল হক খান বলেন গাড়ি পার্কিংয়ের জন্য কিছু জায়গা ছেড়ে দিতে হকারদের বললে তারা এ হামলা চালায় ।

সিলেট কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদ বলেন ১টি অস্থায়ী দোকান সরানো নিয়ে হকার ও দলিল লেখকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন