News71.com
 Bangladesh
 11 May 16, 11:48 AM
 663           
 0
 11 May 16, 11:48 AM

বৃহস্পতিবার থেকে জামায়াতের ২৪ ঘণ্টার হরতাল

বৃহস্পতিবার থেকে জামায়াতের ২৪ ঘণ্টার হরতাল

নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করায় বৃহস্পতিবার (১২ মে) ভোর ৫টা থেকে শুক্রবার (১৩ মে) ভোর ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াত। বৃহস্পতিবার ভোর ৫টা থেকে শুক্রবার ভোর ৫টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে জামায়াত।

এছাড়া বুধবার সারা দেশে ও প্রবাসে নিজামীর মাগফিরাতের জন্য গায়েবানা জানাজা ও ১৩ মে শুক্রবার দেশ ও দেশের জনগণের কল্যাণ ও নিজামীর জন্য দেশব্যাপী দোয়া কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

মঙ্গলবার মধ্যরাতে নিজামীর ফাঁসি কার্যকর হওয়ার পর এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করে জামায়াত।

জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফাঁসি কার্যকরের পরপরই বিষয়টি জানানো হয়।

১০ মে মঙ্গলবার দিনগত রাত ১২টা ১০ মিনিটে নিজামীর ফাঁসির রায় কার্যকর করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন