News71.com
 Bangladesh
 11 May 16, 11:52 AM
 624           
 0
 11 May 16, 11:52 AM

রাজশাহী নগর জামায়াতের আমীর হাসেম গ্রেফতার ।।

রাজশাহী নগর জামায়াতের আমীর হাসেম গ্রেফতার ।।

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগর জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাসেমকে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল রাত ৯টার দিকে নগরীর মির্জাপুর এলাকার নিজ বাসা থেকে মতিহার থানা পুলিশ তাকে গ্রেফতার করে ।আজ সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া জোনের সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম। জানাগেছে গতরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

এদিকে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ূন কবির জানিয়েছেন আটক জামাতের নেতা আবুল হাসেমের বিরুদ্ধে মতিহার থানায় নাশকার একাধিক মামলা রয়েছে। ওই সব মামলায় তাকে আদালতে নেয়া হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন