News71.com
 Bangladesh
 11 May 16, 12:44 PM
 688           
 0
 11 May 16, 12:44 PM

১৫ মে থেকে হজের নিবন্ধন শুরু

১৫ মে থেকে হজের নিবন্ধন শুরু

নিউজ ডেস্ক: গতকাল মঙ্গলবার থেকে হজের নিবন্ধন কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও কারিগরি প্রস্তুতির কারণে তা সম্ভব হয়নি।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে রোববার নিবন্ধন কার্যক্রম শুরু হবে। ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, মঙ্গলবার থেকে নিবন্ধনের কার্যক্রম শুরু হবে। বেসরকারি ব্যবস্থাপনায় ২০১৬ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম ২৮ মার্চ সম্পন্ন হয়েছে। ওই সময় পর্যন্ত ৮৮ হাজার ১৯৭ জন প্রাক-নিবন্ধনকারী ও গাইড মোনাজ্জেমসহ কোটা পূর্ণ হয়েছে।

এর আগে ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বেসরকারি হজযাত্রীদের হজ প্যাকেজের ১ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা এজেন্সিগুলোর ব্যাংকের (অনুমোদিত ২৩টি ব্যাংক) মাধ্যমে বিজনেস অটোমেশনের প্রস্তুতি করা পেমেন্ট ভাউচারে সোনালী ব্যাংকে নির্ধারিত হিসাবে জমা দিতে হবে। কেবলমাত্র ব্যাংকে টাকা পরিশোধের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই হজযাত্রীদের পিলগ্রিম আইডি দেয়া হবে।

বর্তমানে চলতে থাকা প্রাক-নিবন্ধনকারীদের ২০১৭ সালের হজে অন্তর্ভুক্ত করা সম্ভব হবে। তবে সরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুদের ২০১৬ সালের প্রাক-নিবন্ধন চলমান রয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা ৪ হাজার ৪৪ জন। বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৪০০ জন। সরকারি ও বেসরকারি মিলিয়ে সর্বমোট প্রাক-নিবন্ধিত হজযাত্রী ১ লাখ ৩৭ হাজার ৪৪৪ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন