News71.com
 Bangladesh
 11 May 16, 04:12 PM
 768           
 0
 11 May 16, 04:12 PM

সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর মৃত্যুতে খুলনা জেলা ছাত্রলীগের শোক

সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর মৃত্যুতে খুলনা জেলা ছাত্রলীগের শোক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট প্রমোদ মানকিন বুধবার ভোরে ভারতের মুম্বাইয়ের হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে এক মাস ধরে হাসপাতালটিতে ছিলেন। প্রতিমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং বিদেহী আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা ছাত্রলীগ নেতারা। বিবৃতিদাতারা হলেন, খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আরাফাত হোসেন পল্টু ও সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান সাগর সহ জেলা ছাত্রলীগ নেতারা। খবর বিজ্ঞপ্তি

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন