News71.com
 Bangladesh
 11 May 16, 05:56 PM
 615           
 0
 11 May 16, 05:56 PM

চট্টগ্রামে পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে ইসলামি ছাত্র শিবিরের সংঘর্ষ ।।

চট্টগ্রামে পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে ইসলামি ছাত্র শিবিরের সংঘর্ষ ।।

নিউজ ডেস্ক: যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর জন্য গায়েবানা জানাজা পড়তে গিয়ে চট্টগ্রামে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা। আজ বুধবার বেলা পৌনে ২টার দিকে চট্টগ্রাম কলেজের পশ্চিম ফটক এলাকায় এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ ও ফাঁকা গুলি করতে হয়েছে ।

জানাগেছে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা দুপুরে চট্টগ্রাম কলেজের পূর্ব ফটকের পাশের চন্দনপুরা সড়কে জোহোরের নামাজ ও নিজামীর গায়েবানা জানাজার জন্য সমবেত হয়। এ সময় পশ্চিম গেইটে অবস্থান নিয়ে যুদ্ধাপরাধীর জানাজা প্রতিহত ও মানবতাবিরোধী অপরাধের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকে ছাত্রলীগের কর্মীরা।

উল্লেখ্য একাত্তরে খুন, গণহত্যা, ধর্ষণ ও বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে গতকাল মঙ্গলবার রাত ১২ টা ১০ মিনিটে । প্রতিবাদে আগামিকাল বৃহস্পতিবার সারাদেশে ২৪ ঘন্টা হরতালের ডাক দেওয়ার পাশাপাশি আজ বুধবার গায়েবানা জানাজার কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন