News71.com
 Bangladesh
 11 May 16, 05:58 PM
 649           
 0
 11 May 16, 05:58 PM

সাতক্ষীরায় গোপন বৈঠককালে সাত শিবিরকর্মী আটক.....

সাতক্ষীরায় গোপন বৈঠককালে সাত শিবিরকর্মী আটক.....

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় এমএলএম কোম্পানি তিয়ানশি’র কার্যালয়ে গোপন বৈঠককালে অভিযান চালিয়ে সাত শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার আবু বক্কর সিদ্দিকের ভাড়া বাড়ি থেকে অভিযানকালে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, হাফিজুল ইসলাম,মফিজুল ইসলাম,আবুল বাসার,আবুল কালাম,হাফিজুর,খায়রুল ও নাজমুল হোসাইন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ নিউজ৭১.কম’কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কামালনগরের আবু বক্কর সিদ্দিকের ভাড়া বাড়িতে তিয়ানশির কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় সেখানে শিবিরের সাতজনকে আটক করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন