News71.com
 Bangladesh
 11 May 16, 06:45 PM
 638           
 0
 11 May 16, 06:45 PM

নাশকতার ২ মামলায় খালেদার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র...

নাশকতার ২ মামলায় খালেদার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র...

নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২৭ জনের বিরুদ্ধে আদালতে দুটি অভিযোগপত্র দিয়েছে পুলিশ। দুই অভিযোগপত্রেই বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়েছে। আজ বুধবার দারুস সালাম থানার এস আই মো. শহীদুর রহমান ফৌজদারি দণ্ডবিধির এক মামলায় এবং এস আই আব্দুর রাজ্জাক বিশেষ ক্ষমতা আইনের মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দুটি জমা দেন।

পুলিশের প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার মিরাশ উদ্দিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন একটি মামলায় আসামি করা হয়েছে ২৪ জনকে; অন্য মামলায় আসামির সংখ্যা ২৭। এক মামলার ২৪ আসামির সবাইকে দ্বিতীয় মামলাতেও আসামি করা হয়েছে।

বিএনপি নেত্রী ছাড়াও বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, শরফুদ্দিন সফু, চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান রয়েছেন এই ৫১ আসামির মধ্যে।

নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে গতবছরের শুরুতে টানা তিন মাসের অবরোধ-হরতালের মধ্যে ফেব্রুয়ারি ও মার্চ মাসে এই দুটি মামলা করে পুলিশ।

২০১৫ সালের ৩ মার্চ গাবতলী বাসস্ট্যান্ডের কাছে একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় একটি মামলা হয়। অন্যটি দায়ের করা হয় গত বছরের ৪ ফেব্রুয়ারি মিরপুর শাহআলী মাজারের পাশে কাঁচাবাজারে হাতবেমা বিস্ফোরণ ও আগুন লাগানোর অভিযোগে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন