
নিউজ ডেস্ক: এক সপ্তাহের বাংলাদেশ সফরে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মুখ্য উপসহকারী মন্ত্রী উইলিয়াম ই. টড (পিডাস)। তিনি তার এক সপ্তাহের বাংলাদেশ সফরে যুক্তরাষ্ট্র সরকারের একটি আন্তমন্ত্রণালয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি দায়িত্বশীল সুত্র জানায় ঢাকায় অবস্থানকালে , মার্কিন উপসহকারি মন্ত্রী পিডাস টড বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক, নিরাপত্তা পরিস্থিতি এবং আঞ্চলিক সম্বনয় নিয়ে ও গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই এর সফরের ধারবাহিকতা নিয়ে আলোচনা করবেন।